২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নেতা নিহত

ঝিনাইদহ সদর উপজেলার জশাইখালী শ্মশানের কাছে বুধবার রাতে পুলিশের ‘ক্রসফায়ারে’ মশিউর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) শীর্ষ নেতা বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মশিউর কোটচাঁদপুর উপজেলার দুর্বাকুন্ডু গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুর রউফ জানান, বুধবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ মশিউরকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে সে তার লুকানো অস্ত্রের সন্ধান দেয়। রাত তিনটার দিকে পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে জশাইখালী শ্মশানের কাছে পৌঁছানো মাত্র আগে থেতে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সুযোগ বুঝে মশিউর পালাতে গেলে ক্রসফায়ারে পড়ে মারাত্মক আহত হয়। ঝিনাইদহ হাসপাতালে আনার পর সে মারা যায়।’

পুলিশ জানায়, তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ঝিনাইদহ, কোটচাঁদপুর ও জীবননগর থানায় ৮-১০ টি মামলা রয়েছে।