২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ভারতীয় এক নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

যশোর জেলা ও দায়রা জজ আদালত বুধবার ভারতীয় নাগরিক নজরুল ইসলাম মগকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জেলা ও দায়রা জজ একেএম জহির আহমেদ এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তের বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার জয়পুর গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৩১ মে বেনাপোল বন্দর থানা পুলিশ শার্শা উপজেলার ধান্যখোলা গ্রাম থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল এবং এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে।