২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাংসদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সহসভাপতি তাহের উদ্দিন তাহু হত্যার ঘটনায় সাংসদ মজিবুর রহমান মঞ্জুসহ ২২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রদীপ নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ময়না তদন্ত শেষে নিহত তাহের উদ্দিনের লাশ দুই দফা জানাজা শেষে তার গ্রামের বাড়ি দৌলতপুরে দাফন করা হয়েছে।

মঙ্গলবার বাজিতপুর হিলচিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাহের উদ্দিন তাহুকে হত্যা করে।