২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

শহরের গোয়ালচামট এলাকায় সোমবার রাতে বিশিষ্ট ব্যবসায়ী অরুণ সাহার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে সর্বদলীয় সন্ত্রাস বিরোধী কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুর মো. ক্যাপ্টেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোকাররম মিয়া বাবু, হারুন অর রশীদ খান, অ্যাডভোকেট শংকর সাহা, আরিফ ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অরুণ সাহার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে এ ঘটনায় আটজনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হলেও পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত খোকন নামে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে।

দুর্গাপুজার শেষ দিনে পুজা মন্ডপে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে ব্যর্থ হয়ে রোববার রাতে তারা ব্যবসায়ী অরুণ সাহার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার রাতে সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

সন্ত্রাসীদের হামলায় মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অরুণ সাহাকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।