২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে সন্ত্রাসীর গুলিতে ১ জন নিহত, আহত ১

নগরীর কাকরাইলে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

রাত সোয়া ৮ টার দিকে আল বাবর আবাসিক হোটেলে ৫/৬ সন্ত্রাসী ঢুকে এলোপাথারি গুলি চালালে হোটেল কর্মচারী মোঃ কামাল (৪০) ও ম্যানেজার কমল সাহা (৩৫) গুলিবিদ্ধ হন। প্রায় সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার কামালকে মৃত ঘোষণা করেন। 

নিহত কামালের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বালা দিঘীরপাড় গ্রামে।

গুলিবিদ্ধ হোটেল ম্যানেজার জানান, হঠাৎ হোটেলে ঢুকে সন্ত্রাসীরা কোন কথা না বলেই গুলি ছুঁড়তে থাকে। তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান।

এ ব্যাপারে পল্টন থানায় মামলার প্রস্তুতি চলছে।