রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নিলামে ১-দিন মেয়াদী দুই হাজার ৪৫৩ কোটি টাকার ২৫টি এবং ২-দিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি দরপত্রসহ মোট দুই হাজার ৪৮৩ কোটি টাকার ২৬টি দরপত্র পাওয়া যায় এবং সবগুলো দরপত্র গৃহীত হয়।
উভয় মেয়াদের জন্য গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা ছয় দশমিক পাঁচ ভাগ।
