২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে রাবিতে শুরু হচ্ছে ঈদের ছুটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ২১ দিনের ছুটি শুরু হচ্ছে। ঈদুল ফিতর, শবে কদর ও কালী পূজার এ দীর্ঘ মেয়াদী ছুটি শেষে আগামী ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তবে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে। এ সময় বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকল প্রকার প্রশাসনিক কাজ চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অফিস বন্ধ থাকরে ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।