২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ৩০-দিন ও ৯১-দিন মেয়াদী বিলের নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের ৩০-দিন ও ৯১-দিন মেয়াদী বিলের দ্বিতীয় নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিলামে ৩০-দিন ও ৯১-দিন মেয়াদী বিলের জন্য যথাক্রমে ১০৫ কোটি ও পাঁচ কোটি টাকাসহ মোট ১১০ কোটি টাকার দরপত্র পাওয়া যায় এবং সব দরপত্র গৃহীত হয়।

গৃহীত দরপত্রের অন্তর্নিহিত বার্ষিক আয়ের হার ছিল যথাক্রমে শতকরা সাত দশমিক তিন ও সাত দশমিক ৫৫ ভাগ।