মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজে মঙ্গলবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, যশোরের বেচপাড়া গ্রামের হুমায়ুন কবীর এবং মোশারফ হোসেন।
মারাত্মক আহত পিকআপ ভ্যানচালক টিটু ও হেলপার মারুফকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে তরা ব্রিজের মাঝখানে ট্রাকের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।
