২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটারদের হত্যা প্রচেষ্টার অভিযোগে ডিসি, ওসিসহ ৩৫ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

স্বর্ণ বিজয়ী শুটার আসিফ হোসেনসহ কয়েক শুটারকে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশের এক ডিসি (উত্তর) ও গুলশান থানার ওসিসহ ৩৫ পুলিশের বিরুদ্ধে রোববার মূখ্য মহানগর আদালতে মামলা করেছে জাতীয় শুটিং ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জাতীয় শুটিং ফেডারেশনের রেঞ্জ অফিসার এএফ শাহাব উদ্দীনের দায়ের করা মামলার প্রেক্ষিতে মূখ্য মহানগর আদালতের মেজিষ্ট্রেট সৈয়দ মোহাম্মদ মুজিবুল হক এ ব্যপারে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ষ্পেশাল ব্রাঞ্চের ডিআইজির গাডি শুটিং ফেডারেশনের সামনে অবৈধভাবে পার্কিং করার প্রতিবাদ করায় অক্টোবরের ২ তারিখে ডিসি (উত্তর) ও গুলশান থানার ওসির নেতৃত্বে প্রায় ৩৫ পুলিশ স্বর্ণ বিজয়ী শুটার ও শুটিং ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। শুটিং ফেডারেশন চত্তরে ঢুকে তারা তাদের বেদম প্রহার করে ও হত্যার হুমকি দেয়।