বরিশালে নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্নালংকার ডাকাতি
নগরীর হাটখোলা হরি মন্দির লাগোয়া ব্যবসায়ী রনজিৎ ঘোষের বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। তারা আলমারি ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্নালংকার নিয়ে যায়।
রনজিৎ ঘোষের ছেলে সুমন জানান, ‘রাত ৩টার দিকে জানালার গ্রীল কেটে ৮/১০ ডাকাত বাড়িতে ঢোকে। অস্ত্রের মুখে তারা আমাকে এবং মাকে জিম্মি করে। একপর্যায়ে ডাকাতরা আমার উপড় নির্যাতন শুরু করলে মা টাকা ও স্বর্নালংকার দিয়ে দেন।’
ডাকাতি শেষে তারা কীর্তনখোলা নদী পার হয়ে পালিয়ে যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
