ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ১ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় রোববার সুশীল রায় (১৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫ টার দিকে ঢাকাগামী একটি মিনি ট্রাক সুশীল রায়কে চাপা দেয়। ট্রাকটিকে আটক করার জন্য ৩/৪ টি খালি টেম্পো দিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। কিন্তু ট্রাকটি টেম্পোগুলোকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পালিয়ে যায়।
