২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ১৫ ফেব্র“য়ারি নির্বাচনের কথা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা

প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা নিয়েছিলেন বলে ১৯৯৬ সালে দেড়মাসের মধ্যেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় শেখ হাসিনা ওই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দলের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা আবারো সাফ জানিয়ে দিলেন, বিচারপতি কেএম হাসানের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ।

পাশাপাশি তিনি জানিয়ে দেন সংস্কার প্রশ্নে খোলা মনে সংলাপে বসলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কেএম হাসান এবং বর্তমান নির্বাচন কমিশনারের প্রশ্নে কোন প্রকার ছাড় দেবেন না।

শেখ হাসিনা বলেন,‘অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিছু প্রস্তাব দেব এবং কোনভাবেই কেএম হাসান এবং বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন মেনে নেবনা।’

হাসিনা বলেন, কেএম হাসান বিএনপির লোক। তিনি আগে দলের আর্ন্তর্জাতিক সম্পর্ক সচিব ছিলেন কিন্তু সংবিধানের ৫৮ ধারায় স্পষ্ট বলা আছে সম্পূর্ণ নির্দলীয় ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তাই কোনভাবেই কেএম হাসান এবং নির্বাচন কমিশনারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

১৯৯৬ এর নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফ্রেবুয়ারী খালেদা জিয়া প্রহসনমূলক একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন কিন্তু আমাদের দাবীর মুখে তাকে ৩০ মার্চ পদত্যাগ করতে হয়েছিল।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে হাসিনা বলেন,‘খালেদা জিয়া বলেছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার কি তা বোঝেন না এবং পাগল এবং শিশুর সাথে তত্ত্বাবধায়ক সরকারকে তুলনা করেছিলেন কিন্তু পরে তিনি দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মেনে নিতে বাধ্য হয়েছিলেন’।

শেখ হাসিনার পাঁচ বছরের শাসনামলকে তিনি বাংলাদেশের জনগণের স্বর্নযুগ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ সালে ৫ বছরের শাসনামলে জনগণের ২৮৬ হাজার কোটি টাকা আতœসাৎ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘ক্ষমতায় আসলে আমার সরকার বিদ্যুত সমস্যার সমাধান করবে। তিনি বলেন, বর্তমান সরকার ১৪ থেকে ১৬ কোটি টাকা বিদ্যুৎ খাতে নিয়েছে কিন্তু জনগণের বিদ্যুত সমস্যার কোন সুরাহা করেনি। এখন জনগণ তাদের বিদ্যুত সমস্যা নিরসনের জন্য পথে নেমেছে’।