চাঁপাই নবাবগঞ্জে শাটার গান উদ্ধার
ডিসি অফিসের কাছ থেকে রোববার সকালে পুলিশ একটি শাটার গান উদ্ধার করেছে।
পুলিশ জানায়, পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানার ভেতরে অবস্থিত একটি শিশু পার্ক সংলগ্ন একটি ড্রেন পরিস্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শাটার গান দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদ আলী জানান, শাটার গানটি দেশে তৈরি হলেও তা অচল।
