২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ২ বিএনপি ও যুবদল কর্মীকে হত্যা

ঝিনাইদহে মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে শনিবার অজ্ঞাত পরিচয়ের স্বশস্ত্র সন্ত্রাসীরা হরিণাকূন্ড উপজেলার পারবতিপুর বাজার থেকে দুই বিএনপি কর্মীকে ধরে নিয়ে গিয়ে গুলি ও জবাই করে হত্যা করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 10:53 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিহতরা হলো ঠকপাড়া গ্রামের সাগর (৩২) ও পারবতিপুর গ্রামের আলতাফ (৩০)। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের বিএনপি কর্মী বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, গুলি ও জবাই করে হত্যার পর তাদের লাশ ঠকপাড়া বিলের কাছে ফেলে রাখা হয়।

ঘটনার পর রাহুল রাজ নামের এক ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের নেতা হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে ফোন করে হত্যার দায়-দায়িত্ব স্বীকার করে জানান, নিহত দুজনই স্থানীয় বিএনপি ও যুবদল কর্মী।    

হরিণাকূন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, অন্য কোন স্থান থেকে ধরে এনে তাদের বিলের পাড়ে হত্যা করা হয়েছে।