ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বালকের গলাকাটা লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে শনিবার ১২ বছর বয়সী এক বালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
ষষ্ঠ শ্রেনীর ছাত্র নিহত বালক খায়রুল আমিন হলের ঝাড়–দার আব্দুল হালিমের নাতি। তার বাবার নাম কামাল চৌধুরী এবং মা পেয়ারা বেগম। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর।
শাহবাগ থানা পুলিশ জানায়, বেলা এগারটার দিকে হলের দক্ষিণ-পশ্চিম দিকের একটি ঝোঁপের পাশ থেকে খায়রুলের লাশ উদ্ধার করা হয়। তার দুপায়ের রগও কাটা ছিল বলে পুলিশ জানায়।
হল সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার পর থেকে খায়রুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার এগারটার দিকে এক মহিলা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একই হলের ঝাড়–দার মতিন (২০), জলিল এবং রিপনকে গ্রেফতার করেছে।
শাহবাগ থানা পুলিশের ধারণা পারিবারিক ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
