জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে কাশ্মিরী মডেল তারকা গ্রেপ্তার করেছে র্যাব
আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে সংশি¬ষ্টতার সন্দেহে আরো একজন বিদেশি নাগরিককে বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মার্কিন বংশোদ্ভূত এহসানুল ইসলাম সাদেকীকে (১৭) চলতি বছরের ১৭ এপ্রিল একই এলাকা থেকে গ্রেপ্তারের পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর কাছে তুলে দিয়েছিল বাংলাদেশ সরকার। সিনিয়র প্রতিবেদক আবু সুফিয়ান জানাচ্ছেন।
একাধিক সূত্র জানায়, বারিধারার ডিওএইচএস এর ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ‘ব্ল¬ক রেইড’ দিয়ে তারেক মেহমুদকে গ্রেপ্তার করে র্যাব। রাত বারোটার পরে শুরু হওয়া এ অভিযান নিয়ে আগাগোড়া কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। এমনকি অভিযানকারী অল্প কয়েকজন ছাড়া র্যাবের সদস্যরাও এ ‘ব্ল¬ক রেইড’ সম্পর্কে কিছুই জানতেন না।
গ্রেপ্তারকৃত তারেক মেহমুদ জনপ্রিয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান এক্সট্যাসি এর ‘ব্র্যাণ্ড অ্যাম্বেসেডর’। চলতি সপ্তাহেও বিভিন্ন জাতীয় দৈনিকে তারেকের ছবিসহ এক্সট্যাসির বিজ্ঞাপন ছাপা হয়েছে।
শুক্রবার রাতে এক্সট্যাসির স্বত্ত্বাধিকারী তানজিম আশরাফুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি তারেককে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, র্যাব তারেককে গ্রেফতার করেছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না । ‘ঘটনার সময় আমি বিদেশে ছিলাম,’ তানজিম জানান।
তানজিম আরো জানান, ‘বছর দেড়েক আগে আমরা একজন ব্র্যাণ্ড অ্যাম্বেসেডর খুঁজছিলাম। সেসময় তারেক মাহমুদকে নেসক্যাফে এর বিজ্ঞাপনে দেখে তাকে আমাদের মডেল নির্বাচন করা হয়,’ তারেক সম্পর্কে তানজিম জানালেন, তার বাড়ি কাশ্মিরে বলে শুনেছি।
তারেকের গ্রেপ্তার বিষয়ে র্যাব এর উপমহাপরিচালক কর্ণেল মাহবুবুল আলম মোল্ল¬া নফহবংি২৪.পড়স কে জানান যে, তারেক মেহমুদকে গ্রেপ্তারের কথা তিনি জানেন। তিনি বলেন, র্যাব গোয়েন্দা সংস্থা উপযুক্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। এর পর তাকে ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়।
শুক্র ও শনিবার সরেজমিন বারিধারা ডিওএইচএস ঘুরে তারেক সম্পর্কে জানা গেছে , তারেক দীর্ঘদিন ধরে বারিধারায় থাকতো। মডেলিং এর পাশাপাশি বনানীতে সে ‘কাশ্মির হেরিটেজ’ নামে একটা তৈরি পোশাকের দোকান চালু করার সব রকম প্রস্তুতিও সে নিয়েছিল। অজানা কারণে কাশ্মির হেরিটেজের উদ্বোধন করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশি এবং স্থানীয়রা জানিয়েছেন, মডেলিং এর সঙ্গে জড়িত থাকায় এবং সাধারণ বাঙালিদের তুলনায় তারেক বেশি ফর্সা এবং লম্বা হওয়ায় পাড়া-প্রতিবেশী ছাড়াও এলাকার দারোয়ান-ড্রাইভার শ্রেণীর অনেকেই তাকে মনে রেখেছে। তারেকের বাড়িতে অপরিচিত অনেক লোকের নিয়মিত যাতায়াতের কথা তারা বিভিন্ন সময়ে মালিকদের জানিয়েছে। এসব আগুন্তুকদের সন্দেহ করার প্রধান কারণ ছিল যে, তারা এলাকার কারো সাথে মিশতো না, এমনকি কথাও বলতো না ।
সূত্র জানায়, সুদর্শন এ তরুণ খুব অল্প সময়েই এ অভিজাত এলাকার তরুণ-তরুণীদের সাথে মিশে যায়। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাশ্মিরী হলেও তারেক খুব ভালো বাংলা জানেন।
নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীদের সাথে তারেকের সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপমহাপরিচালক কর্ণেল মাহবুবুল আলম মোল্ল¬া বলেন, তারেকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদের পর কি পাওয়া গেছে সে বিষয়ে কিছু বলা যাবে না।
