২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ তিনজন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যান।

তবে চৌদ্দগ্রাম থানা পুলিশ এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি।