রাজশাহীর দুর্গাপুরে জবাই করে হত্যা
রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসীরা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে।
দুর্গাপুর পৌর এলাকার একটি ধানের জমি থেকে শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি ধারালো চাকু এবং ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূর থেকে একটি ভুটভুটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ভুটভুটি চালক এবং জবাই করে মৃত্যু নিশ্চিত করার পর খুনিরা লাশ ধান ক্ষেতে ফেলে রাখে বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
