২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মানববন্ধন

রাজধানীর ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রে তথ্য বিবৃতির অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার গাজীপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এর আয়োজন করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ওই প্রামাণ্যচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য বিকৃত করার অভিযোগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সকাল ১০টায় শহরের রাজবাড়ি শহরে এক কি.মি দীর্ঘ মানববন্ধন রচনা করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাইফুল্লাহ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমানত হোসেন খান, মো. রফিজউদ্দিন প্রমুখ।