মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ হয়ে যেতে পারে
২০ অক্টোবরের মধ্যে ২২ হাজার শ্রমিক মালয়েশিয়া পাঠাতে না পারলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সঙ্কটে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশী জনশক্তি রপ্তানিকারকরা অবশ্য এখনো আত্মবিশ্বাসী যে, মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শ্রমিক রপ্তানি করতে তাদের কোনো অসুবিধা হবে না। যদিও তারা মালয়েশিয়ার সঙ্গে সুষ্ঠু যোগাযোগের অভাব স্বীকার করেছেন।
মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাদজি শেখ আহমাদ বলেছেন, ১ আগস্ট থেকে এ পর্যন্ত তার মন্ত্রণালয় ২২ হাজার বাংলাদেশী শ্রমিকের আবেদন অনুমোদন করলেও মালয়েশীয় প্রতিষ্ঠানের সঙ্গে এখন পর্যন্ত একজনও যোগাযোগ করেনি। ২০ অক্টোবরের মধ্যে এসব শ্রমিকরা এদেশে না এলে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত দুটি পৃথক সংবাদ প্রতিবেদনে একথা বলা হয়। বিস্তারিত আসছে....
