গাইবান্ধায় ছেলের রডের আঘাতে আহত মুক্তিযোদ্ধার মৃত্যু
জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বলাহাটা গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৪৮) অবশেষে মারা গেছেন। ছেলের রডের আঘাতে আহত মুক্তিযোদ্ধা দশ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যান। বৃহস্পতিবার তাঁকে পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানা যায়, দ্বিতীয় স্ত্রীর নামে জমি লিখে দেওয়ার জের ধরে প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য হয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই রেশ ধরে প্রথম ঘরের ছেলে জাকিরুল ইসলাম(১৬) ক্ষিপ্ত হয়ে ২৫ সেপ্টেম্বর রড দিয়ে উপর্যুপরি আঘাত করলে রফিকুল গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
