২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী আজ সাতক্ষীরা যাচ্ছেন

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জে যাচ্ছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 01:51 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা উপজেলার সর্বত্র রঙ - বেরঙের গেট, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো হয়েছে।

প্রধানমন্ত্রী তার সফরকালে ৪৭৬ টি ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমির দলিল বন্টন করবেন। তিনি কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীর উপর নির্মিত খান বাহাদুর আহ্ছানউল্লাহ সেতু, কালিগঞ্জ - আশাশুনি সড়কের উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে সামাদ স্মৃতি ময়দানে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

কালিগঞ্জ সফরকালে তার সাথে থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ।