২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে জ্যামাইকার নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত জ্যামাইকার হাইকমিশনার ওয়ানে সেন্ট জন ম্যাককুক বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দু’ দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

জ্যামাইকার হাইকমিশনার উভয় দেশের বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনের কথা উল্লেখ করেন।

এ সময় হাইকমিশনারকে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।