বাগেরহাটে দুই গ্র“পের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের মংলায় মঙ্গলবার রাতে দুই দলের সংঘর্ষে আব্দুল হামিদ (৫০) নামে এক জেলে নিহত হয়েছে।
পুলিশ জানায়, হলদিবুনিয়া খালে নৌকা রাখাকে কেন্দ্র করে শনিবার জেলেদের দুটি দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আব্দুল হামিদ গুরুতর আহত হন। তাকে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।
এ ব্যাপারে নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
