২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পদুয়ায় মঙ্গলবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নিহতদের একজন পুরুষ (৪০), একজন মহিলা (৩০) এবং একটি শিশু (৭)। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে একটি ট্যাক্সিক্যাবকে একটি যাত্রীবাহী বাস (অজ্ঞাত) সজোরে ধাক্কা দিলে ক্যাবটি উল্টে যায়। এতে ক্যাবের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।