কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞানের ছাত্রদের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা পৃথক মৎস্য অধিদপ্তর গঠন এবং বিসিএস(মৎস্য) ক্যাডার ১৯৮১ সালের নিয়োগ বিধি বহাল রাখার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়’কে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়।
মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ছাত্র সমিতির নেতৃবৃন্দ জানান, তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এছাড়া প্রতিবাদ স্বরুপ বিজয়কে কালো কাপড়ে ঢেকে রাখা হবে।
