২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ জাতীয় পার্টির মধ্যে অন্তর্কলহ বাড়ছে

ময়মনসিংহে যুবসংহতির ইফতার মাহফিলে শুক্রবারের হামলার ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। এতে ময়মনসিংহে জাতীয় পার্টির মধ্যে অন্তর্কলহ স্পষ্ট হয়ে উঠার আভাস পাওয়া যাচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 10:45 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ময়মনসিংহ শহরের একটি রেস্তোয়ায় জাতীয় পার্টির যুবসংগঠন যুবসংহতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হামলার ঘটনার ব্যাখ্যা দিয়ে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউনুস আলী মন্তু স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে বলা হয়েছে, ‘অর্কিড কমিউনিটি সেন্টারে সুষ্ঠুভাবে যুবসংহতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবক একই ভবনের দোতলায় রুম থ্রি রেস্টুরেন্টের গ্লাস ভাংচুর করে। বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে একটি মহল সাংবাদিকদের কাছে বানোয়াট, কাল্পনিক ও মনগড়া তথ্য পরিবেশন করে। সাংবাদিকরা তথ্য যাচাই ছাড়াই কতিপয় নেতার উদ্ধৃতি দিয়ে কাল্পনিক ও মনগড়া সংবাদ পরিবেশন করে।’

জাতীয় পার্টি ময়মনসিংহ শাখার সহ-সভাপতি ইউনুস আলী মন্তু সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পর সাংবাদিকরা বিভ্রান্তিকর খবর দিয়েছে বলে দাবি করে প্রতিবাদ পাঠালেও এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হননি।

এদিকে শহর জাতীয় পার্টির আহ্বায়ক মনির চৌধুরী জানান, বিডিনিউজের খবর ঠিক আছে।

স্থানীয় জাপা নেতাদের দু ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, ময়মনসিংহে জাপার দুটি গ্র“প রয়েছে। সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমএ হান্নানের সমর্থকরা দু গ্র“পে বিভক্ত।