২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ৫ পুলিশসহ আহত ৮

বাগেরহাটে যাত্রীবাহী বাসের সাথে পুলিশের একটি পেট্রল পিকআপের সংঘর্ষে রোববার রাতে ৫ পুলিশসহ আট ব্যাক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

খুলনা- বাগেরহাট সড়কের বারাকপুর এলাকায় পিকআপটির সাথে বাসের সংঘর্ষ হয়। বাসটি খুলনা থেকে বাগেরহাট আসছিল।

পুলিশ জানায়, আহত পুলিশ সদস্যরা হচ্ছে এসআই ফেরদৌস, কনস্টেবল ফারুক হোসেন, সাজেদুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকবর হোসেন। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।