ময়মনসিংহে মালবাহী ট্রেনের ১৯ বগি লাইনচ্যুত
ময়মনসিংহ-ভৈরব রেলপথের গৌরিপুর-বিসকা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে সোমবার দুপুরে একটি মালবাহী ট্রেনের ১৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
দূর্ঘটনার পর থেকে ভৈরব হয়ে চট্রগ্রাম ও ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে চাল বোঝাই মালবাহী ট্রেনটি চট্রগ্রাম যাচ্ছিল। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।
