২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত ২

ময়মনসিংহে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে রোববার দুপুরে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ গ্রামে আব্দুল হান্নানের বাসায় তিন শ্রমিকের নলকূপ স্থাপনের সময় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। বাড়ির উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের সাথে পাইপ জড়িয়ে গেলে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন অপর এক শ্রমিক। নিহত দুই শ্রমিক হলেন আসাদ(৩০) এবং কাশেম (৩৫)। গুরুতর আহত বাবুলকে (৩৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।