২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সানিকে আদালতে হাজির করা হয়নি; চার্জ গঠন পিছিয়ে

ঢাকা আদালত মঙ্গলবার সবুজবাগ থানায় বিভিন্ন মামলার আসামি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সামরিক প্রধান আতাউর রহমান সানিকে আদালতের নির্ধারিত দিনে হাজির করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সবুজবাগ থানায় সানি এবং আলেয়ার বিরুদ্ধে অস্ত্র এবং বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে, আদালত জেএমবি’র সদস্য আলেয়া ফেরদৌসের জামিনের আবেদন নাকোচ করে দিয়েছে।

বিচারক মনজুরুল বাসিত জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমানের ছোট ভাই সানির বিরুদ্ধে মামলার শুনানির তারিখ পরিবর্তন করে আগামী ২ মার্চ ধার্য করেছেন

গত বছর ৯ সেপ্টেম্বর সানির পূর্ব বাসাবোর একটি বাসা থেকে বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জামাদি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশ নূর-ই-আজম ওরফে ইয়াসির এবং তার স্ত্রী আলেয়া ফেরদৌস ওরফে আয়শা, শামিম, জাকারিয়া জুয়েল, একরামুল ইসলাম এবং বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। তবে এ সময় সানি পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ১৩ ডিসেম্বর র‌্যাব বাহিনী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল থেকে সানিকে গ্রেপ্তার করে।