অশ্লিল ছবি প্রদর্শন করায় শেরপুরে সিনেমা হল বন্ধ, গ্রেপ্তার ১
অশ্লিল ছায়াছবি প্রদর্শনের অভিযোগে রোব্বার রাতে শেরপুর শহরের মেঘনা সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় সাথে সিস্টেম ছবির ১৫টি রীল ও সাতটি ছবির বাক্সসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মেঘনা সিনেমা হলে অশ্লিল ছবি প্রদর্শিত হচ্ছে- এধরনের খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এএনএম ময়নুল ইসলাম ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ রোব্বার রাতে ওই হলে অভিযান চালায়।
অভিযানে পুলিশ ছবির ১৫টি রিল জব্ধ করাসহ ছবি প্রদর্শনের সাথে জড়িত থাকার দায়ে নারায়ণ চন্দ্র দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এব্যাপারে শেরপুর থানার এসআই আফাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
