২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট পরিস্থিতি অপরিবর্তিত, সোনামসজিদ স্থলবন্দর এখনও অচল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পুলিশের গুলিতে আটজন নিহত হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী সোনামসজিদ স্থলবন্দরসহ কয়েকটি ইউনিয়ন অচল করে রেখেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন গুদামে রাখা হাজার হাজার বস্তা পেঁয়াজসহ কাঁচামালে পচনের মাত্রা বেড়েছে। কানসাটসহ আরো পাঁচটি ইউনিয়নের হাটবাজারগুলোতে কেরোসিন, মোমবাতিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে।

ডিজেল সরবরাহ বন্ধ থাকায় বোরো আবাদও সংকটের মুখে পড়েছে। এছাড়াও পল্লী বিদ্যুতের আওতায় হাজার হাজার একর জমিতে আবাদ বন্ধ রয়েছে এবং বিদ্যুতের অভাবে ৬০টি গভীর নলকূপ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মচারিরা কানসাট এলাকায় ভয়ে বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় মাঠে পড়ে থাকা ৫০ লাখ টাকার ৪১ সেট ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এলাকার ব্যাংকগুলোতেও লেনদেন প্রায় বন্ধ। কানসাট ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ কয়দিন ধরে বন্ধ রয়েছে।

গোলাম রাব্বানীসহ তিন নেতার মুক্তির দাবিতে আন্দোলনে জনসম্পৃক্ততা দিন দিন আরো বাড়ছে। সোমবার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় আন্দোলনের প্রতি একত্মতা ঘোষণা করে তিন নেতার মুক্তির দাবি ও গুলির ঘটনার প্রতিবাদে ১ ফেব্র“য়ারি আদালত বর্জন ও শোকর‌্যালি করার ঘোষণা দেয়।