২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদেশে দক্ষ কর্মী পাঠাতে আরো ২০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে

বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বর্তমানে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশের ১২টি লেবার উইং কাজ করছে। জর্ডান ও দক্ষিণ কোরিয়ায় লেবার উইং প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এছাড়া দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে সরকার আরো ২০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।

সোমবার সাংসদ নুরুল হুদার এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেজর অব. কামরুল ইসলাম সংসদে এ কথা জানান।

সাংসদ সৈয়দ মেহদী আহমেদ রুমীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, ২০০৫ সালে দু লাখ ৫২ হাজার ৭০২ জন কর্মী বিদেশে প্রেরণ করা হয়েছে। এরা অধিকাংশই দক্ষ।

এছাড়া ২০০৪ সালে দুলাখ ৭২ হাজার ৯৫৮ জন, ২০০৩ সালে দুলাখ ৫৪ হাজার ১৯০ জন এবং ২০০২ সালে দু লাখ ২৫ হাজার ২৫৬ জন কর্মী বিদেশে প্রেরণ করা হয়।

তিনি জানান, বিদেশে কর্মী প্রেরণের জন্যে বর্তমানে ১৭টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি বছর ২০ হাজার যুবক -- যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়। সরকার আরো ২০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ হাতে নিয়েছে।