মাদারীপুর সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
মাদারীপুর জেলায় একটি যাত্রিবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শাহআলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং অপর ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলায় খুলনা-মাওয়া মহাসড়কে রোববার রাত ৮টায় শিবচর উপজেলার পাচচর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
এর আগে সন্ধ্যায় বাখরেরকান্দি নামক স্থানে গরু বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অপর এক অজ্ঞাতনামা মহিলার (৪০) মৃত্যু হয়।
