২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকার সিসিএমএম আদালত রোববার এক আদেশে দৈনিক ইনকিলাব প্রকাশক বাকী বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া তার মালামাল জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৫ ডিসেম্বর ইনকিলাবে জনৈক ওবেদ জাগীরদার ১৪ আগস্টকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষণা করার পক্ষে নিবন্ধ লেখেন।

আপত্তিকর ওই নিবন্ধ প্রকাশের দায়ে ২০০২ সালের ১ জানুয়ারি অ্যাডভোকেট ইকবাল হোসেন নিবন্ধকার, পত্রিকার সম্পাদক এমএম বাহা উদ্দিন ও প্রকাশক বাকী বিল্লাহর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

ওই মামলায় নিবন্ধকার ও সম্পাদক জামিন নিলেও প্রকাশক এখনও জামিন নেননি।

দীর্ঘ শুনানি শেষে সিএমএম আদালত রোববার ইনকিলাবের প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তার মালামাল জব্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্যে সূত্রাপুর থানার ওসিকে তাগিদ দিয়েছেন।