ইজতেমার শেষদিনে টঙ্গী থেকে ২ যুবক আটক
বিশ্ব ইজতেমার শেষ দিনে র্যাব সদস্যরা সন্দেহজনক গতিবিধির জন্যে দুই যুবককে টঙ্গী বেড়িবাধের স্লুইস গেট সংলগ্ন চেকপোস্ট থেকে আটক করেছে।
দায়িত্বরত একজন র্যাব কর্মকর্তা আটকের কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টঙ্গী প্রতিনিধি জানান, সকাল ১১-২০ মি. এর সময় ইজতেমাস্থলের পশ্চিম দিকে বেড়িবাধের সামনে স্থাপন করা চেকপোস্ট অতিক্রমকালে ওই দুই যুবককে র্যাব সদস্যরা আটক করে চোখে কালো কাপড় বেঁধে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
দায়িত্বরত একজন র্যাব কর্মকর্তা বিডিনিউজকে জানান, দ্জুনেরই বয়স ৩০ এর মত। তবে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।
র্যাব এর লিগ্যাল ও মিডিয়া উইং এর প্রধান কমান্ডার মাসুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
