২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার রাতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম ওমর ফারুক বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, বুধবার রাতে ওই নিহত ব্যক্তি, সিদ্দিক ও জনি, এই তিন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের দু’টি মোবাইল ছিনতাই করে। ওই দুই ছাত্র ছিনতাইকারী ওমর ফারুককে চিনে ফেলে। তারা তাকে মোবাইল ফেরত দিতে বললে সে শুক্রবার রাত ৮টার দিকে তা দিতে স্থানীয় পানধোয়া বাজারে আসে। এসময় ছাত্র ও গ্রামবাসীদের গণপিটুনীর শিকার হয় সে। এক পর্যায়ে হাসপাতালে নেয়ার পথে বাবু মারা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে কাউকে আসামি করা হয়নি।