২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের সফর শেষে রোকার ঢাকা ত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা তিন দিনের সফর শেষে শনিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

রোকা বৃহস্পতিবার ঢাকায় আসেন এবং সরকার ও বিরোধীদলের সাথে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জঙ্গীবাদ মোকাবেলা বিষয়ে আলোচনা করেন।

রিচার্ড বাউচার রোকার স্থলাভিষিক্ত হচ্ছেন, ফলে দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রোকার শেষ ঢাকা সফর।

বাউচার ওয়াশিংটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক এ্যাফেয়ার্স বিভাগে সহকারী মন্ত্রীর পদে দায়িত্ব পালন করছিলেন।