২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী চিন্তাধারা থেকে পরিচালিত সাংবাদিকতা জনস্বার্থের পক্ষে কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলছে: আইএফজে

সাংবাদিকতার মানের তোয়াক্কা না করে যারা সম্পাদকীয় বাজেট কমাতে ব্যস্ত থাকেন, এমন ব্যবস্থাপকদের হাতে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গণমাধ্যম জনগণের আস্থা হারাচ্ছে এবং এ শিল্পের অর্থনৈতিক সম্ভাবনার দিকটি দুর্বল হয়ে পড়ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) ডেভসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ হুশিয়ারি উচ্চারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রধান সারির গণমাধ্যমসমূহ যেসব সংকট মোকাবেলা করছে সে বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে আইএফজে’র সাধারণ সম্পাদক আইডান হোয়াইট বলেন, ব্যবসায়ী চিন্তাধারা থেকে পরিচালিত সাংবাদিকতা ক্রমেই জনস্বার্থের পক্ষে কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলছে।

তিনি বলেন, সম্পাদকীয় ও বাণিজ্যিক স্বার্থের মাঝে সুনির্দিষ্ট রেখা মুছে ফেলে কর্মচ্যুতি ও সাংবাদিকতার মান টিকিয়ে রাখার পেছনে খরচ কমিয়ে সনাতনি সংবাদ মাধ্যমের ওপর জনগণের আস্থাকে গলাটিপে হত্যা করা হচ্ছে এবং এতে সাংবাদিকতার মান ক্ষুন্ন হচ্ছে। 

কতিপয় নিয়োগকর্তা যদিও সুসাংবাদিকতা ও অর্থনৈতিক মুনাফা অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে এখনো প্রতিশুতিবদ্ধ রয়েছেন, তবে অধিকাংশই শিল্পটিকে পক্ষাঘাতগ্রস্ত করে তুলছেন তাদের মুনাফার চিন্তায়।

“কিন্তু আমাদের মানসম্মত সাংবাদিকতায় ফিরে যেতে হবে,” বলেন হোয়াইট।

ঢাকায় শুক্রবার প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, প্যানেল আলোচনায় নিউ ইয়র্ক টাইমস- এর চেয়ারম্যান ও প্রকাশক আর্থার সালজবার্গার জুনিয়র, টাইম ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক জেমস কেলি, চীনের কাইজিং ম্যাগাজিনের সম্পাদক জু শুলির সাথে রিতিমত বাকযুদ্ধে অবতীর্ণ হন হোয়াইট। তিনি এসময় সাংবাদিকতার মূল্যবোরধ পুনুরুদ্ধারের ডাক দিয়ে বলেন, সঠিক, ভালো ও বিশ্বাসযোগ্য তথ্যের যোগাযোগ তখনই সম্ভব যখন সে তথ্য কোনও নীতিবান ব্যক্তির দ্বারা সংগৃহীত হবে।

সালজবার্গার এসময় সাংবাদিকতার দৃষ্টিভঙ্গীর কথা স্বীকার করলেও সংবাদ মাধ্যমের বর্তমান অর্থনৈতিক গতিধারার যে প্রভাবের কথা হোয়াইট তুলে ধরেন তার বিরোধীতা করেন। তিনি বলেন, “পুজিবাদ একটি আত্মশুদ্ধিমূলক প্রক্রিয়া।”

সাফল্য অর্জনে সাংবাদিকতার মান বজায় রাখতে হবে এমন অঙ্গীকারের প্রতি বিশ্বাস রাখার জন্যে হোয়াইট সালজবার্গার ও কেলির প্রতি ধন্যবাদ জানান, তবে তিনি বলেন, আরো অনেক মালিককে এমন বিশ্বাস নিয়ে এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, শিল্পের মোটামাথার লোকগুলোকে আমাদের বোঝাতে হবে যে, কর্মচ্যুতি সাংবাদিকতার মানই কেবল কমায় না, সনাতনি এ শিল্পটিকে ক্রমে ধ্বংসের পথে নিয়ে যায়। আর এ ধারা সকলের জন্যে বিপর্যয় ডেকে আনবে। সে বিপর্যয় হবে সাংবাদিকদের, যারা এ খাতে বিনিয়োগ করছেন তাদের এবং সর্বোপরি সাধারণ জনজণের।