ভারতের ৫৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনের অভ্যর্থনা অনুষ্ঠান
ভারতের ৫৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বৃহস্পতিবার এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।
রাজধানীর গুলশানস্থ ভারতের হাই কমিশনে এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, বর্ষীয়ান সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
