২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাক্ষ্মনবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, সড়ক অবরোধ

ব্রাক্ষনবাড়িয়া শহরের ভাদুঘরে বৃহস্পতিবার বিকাল ৩টায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্রাক্ষ্মনবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী নাছিমা আক্তার (১৭) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাছিমা থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লাগামী একটি দ্রুতগামী ট্রাক (নং চট্টমেট্রো-ড-৪৩২) নিয়ন্ত্রণ হারিয়ে নাছিমাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। নিহত ছাত্রী ভাদুঘরের আবদুর রহিমের কন্যা।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ বিকাল ৪টার দিকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।