২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসিসি ঋণগ্রহীতা দেশগুলোকে ২০০৬ সালের জন্য পরিবেশ বিষয়ক দিকনির্দেশনামা দিয়েছে

মিলিনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট পরিচালনকারী মার্কিন প্রতিষ্ঠান মিলিনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন ঋণগ্রহীতা দেশগুলোর উন্নয়ন প্রকল্পগুলোতে পরিবেশের ভারসাম্য ও স্বাভাবিকতা রক্ষা করার ক্ষেত্রে নতুন দিকনিদের্শনামা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মার্কিন সরকারি প্রতিষ্ঠান এমসিসি পৃথিবীর দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল ও সুসংহত করার ব্যাপারে কাজ করে থাকে।

এ সংগঠনের মূল বক্তব্য হলো- বৈদেশিক ঋণ তখনই সবচেয়ে বেশি কার্যকরী হবে যখন তা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিয়মনীতিকে আরও গতিশীল করে।

বর্তমানে এমসিসি পৃথিবীর দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ঋণ দানের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে আসছে। এমসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জন ডেনিলো ভিচ ওয়াশিংটনে একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যদিও এমসিসি দারিদ্র বিমোচনে দরিদ্র দেশগুলোর সাথে কাজ করে যাবে তথাপি দেশগুলোর দুর্নীতি বন্ধ না হলে ও উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে তাদের কোন ঋণ অনুমোদন করা হবে না বলে তিনি জানান।

তিনি আরও জানান, আমরা প্রয়োজনে ‘ঋণ নয়’ বা ‘আর কোন ঋণ নয়’ বলতে দ্বিধা করবো না।