২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরুপকাঠীতে পুত্রের হাতে পিতা খুন

পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে মঙ্গলবার পুত্রের হাতে পিতা খুন হয়েছেন। নিহতের নাম সোলায়মান (৫৫)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলায়মানের সাথে তার পুত্র ইস্রাফিলের সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্র ইস্রাফিল লোহার রড দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে সোমবার স্বরুপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থায় অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।