২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার নিহত

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় সোমবার রাত ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে এক ঠিকাদার নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহত ঠিকাদারের নাম মোস্তফা সালিন কানিজ (৩২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কানিজ সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিরাময় হাসপাতালের সামনে নিজ বাড়ির কাছে আসলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মাথায় গুলি লাগে।

গুরুতর আহত কানিজকে ফরিদপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কানিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ফরিদপুর-বরিশাল সড়ক অবরোধ করে।