কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাফেলায় সকলকে সামিল হতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার দলমত নির্বিশেষে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশ থেকে সংঘাত-সংঘর্ষ ও যেকেনো ধরনের উগ্রবাদিতার স্থায়ী অবসান ঘটিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
চলতি বছরে অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপণী ভাষণে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্রকে বিপন্ন করে তোলার জন্যে যে কোনও অশুভ প্রয়াসের বিরুদ্ধে আমাদের আমাদেরকে ঐক্যবব্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কেননা নিজেদের মধ্যে বিভেদ শত্র“র পথ প্রশস্ত করে দেয় এবং তাতে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রপতি তার ২৩ পৃষ্ঠার এ লিখিত ভাষণে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, কূটনৈতিক, খাদ্য নিরাপত্তা, স্থানীয় সরকার, পরিবেশ, পরিবহন, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও জনসংখ্যাসহ দেশের রাজনৈতিক, সামাজিক ও আর্থ সামাজিক খাতের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তার মতামত তুলে ধরেন। ...
