কুড়িগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশীকে অপহরণ করেছে বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত থেকে সোমবার বিএসএফ দুই বাংলাদেশী যুবককে অপহরণ করে নিয়ে গেছে।
অপহৃত ওই দুই যবকের নাম আবু বকর ও সাদেকুর ।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণপুর সীমান্তের ১০৪০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে আবু বকর ও সাদেকুর বেড়াতে গেলে ভারতের মসল্লাবাড়ি সীমান্তের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
নারায়ণপুর বিডিআর বিওপি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে।
