মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিক্সা আরোহীর মৃত্যু
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি নামক স্থানে সোমবার সকাল ১১টায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা একজন রিক্সা আরোহী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী আপন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে একটি রিক্সাকে ধাক্কা দিলে রিক্সার চালক ও এর আরোহী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রিক্সা আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় সড়কটিতে কিছুক্ষন যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘাতক বাস এবং এর চালককে আটক করেছে।
