১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ
শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদ ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সোমবার প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছে।
শিক্ষকদের আটটি সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পূর্ণাঙ্গ সরকারি বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতা প্রদান।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শতাধিক শিক্ষক মিছিল সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করে। কিন্তু শাহবাগ মোড়ে পুলিশ বাধা দিলে মিছিলটি আর এগোতে পারেনি।
পরে পরিষদের চারজন আহ্বায়ক প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। তবে প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের একজন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।
এদিকে পুলিশি বাধার পর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি--জামাত জোট সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করায় ২০০৩ সালে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
সমাবেশে বক্তারা শিক্ষকদের প্রতি দেওয়া নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ না করায় সরকারের কঠোর সমালোচনা করেন।
